Education Guide
তথ্য যাচাইকৃত

বাংলা বাগধারা ও অর্থ (Bagdhara): বিসিএস ও চাকরির জন্য 332টি বাগধারা

হালনাগাদ: ১১ নভেম্বর, ২০২৬
শেয়ার:
ফন্ট:
সূচিপত্র
বাংলা বাগধারা ও অর্থ — ৩৩২টি বাগধারা ও অর্থের তালিকা
বাংলা বাগধারা ও অর্থ: বিসিএস ও চাকরির পরীক্ষার জন্য সেরা ৩৩২টি কালেকশন – হেল্পট্রিকবিডি অফিসিয়াল গাইড

বিসিএস বাংলা ব্যাকরণ বাগধারা – গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা ও অর্থ

সূচিপত্র

বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি এবং যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বহুল প্রচলিত বাংলা বাগধারা ও অর্থএর একটি গোছানো তালিকা।

বিসিএস বাংলা ব্যাকরণ বাগধারা – বাগধারা ও অর্থ: সংজ্ঞা ও গুরুত্ব

বাংলা ব্যাকরণের একটি গুরুগুরুত্অবপূর্র্থণ অংশ হলো বাংলা বাগধারা ও অর্থ। বাগধারা (Idioms) হলো এমন শব্দগুচ্ছ, যা তাদের আক্ষরিক অর্থ ছাপিয়ে একটি বিশেষ বা ভিন্ন অর্থ প্রকাশ করে। যেকোনো ভাষার সৌন্দর্য ও গভীরতা প্রকাশে বাগধারা বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের জন্য বাগধারা ও অর্থজানা অর্কেথ জানা কেবলবল পরীক্ষার জন্যই নয়, বরং বাস্তব জীবনে সুন্দরভাবে কথা বলার জন্যও জরুরি।

বিসিএস বাংলা ব্যাকরণ বাগধারা – চাকরির পরীক্ষায় বাংলা বাগধারা ও অর্থ



বিসিএস (BCS), ব্যাংক জব, প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা ব্যাকরণ অংশ থেকে নিয়মিত প্রশ্ন আসে। বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায়,বাগধারা ও অর্থসম্পর্কিত প্রশ্ন প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে। তাই সেরা প্রস্তুতির জন্য বহুল প্রচলিত এই বাগধারাগুলো আয়ত্ত করা প্রয়োজন।

বিসিএস বাংলা ব্যাকরণ বাগধারা – জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বাগধারার তালিকা (অ-হ)

নিচে বর্ণানুক্রমিকভাবে ৩৩২টি গুরুত্দেবপূর্ওণ বাংলা বাগধারা ও অর্য়াথ সাজানো হলো। আপনার প্রয়োজনীয় বাগধারাটি দ্রুত খুঁজে পেতে লিকাটি ব্যবহার করুন।

সম্পূর্ণ তথ্য দেখতে ডানে-বামে স্ক্রোল করুন
বাগধারা অর্থ
অকাল কুষ্মাণ্ড অপদার্থ, অকেজো
অক্কা পাওয়া মারা যাওয়া
অগস্ত্য যাত্রা চির দিনের জন্য প্রস্থান
অগাধ জলের মাছ খুব চালাক, সুচতুর ব্যক্তি
অজগর বৃত্তি আলসেমি
অর্ধচন্দ্র গলা ধাক্কা
অন্ধের যষ্ঠি / অন্ধের নড়ি একমাত্র অবলম্বন
অগ্নিশর্মা নিরতিশয় ক্রুদ্ধ, ক্ষিপ্ত
অগ্নিপরীক্ষা কঠিন পরীক্ষা
অমৃতে অরুচি দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা
অকূল পাথার ভীষণ বিপদ
অনুরোধে ঢেঁকি গেলা অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও দুরূহ কাজ সম্পন্ন করা
অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যার অহংকার
অক্ষয় বট প্রাচীন ব্যক্তি
অনধিকার চর্চা সীমার বাইরে পদক্ষেপ
অরণ্যে রোদন নিষ্ফল আবেদন
অহিনকুল সম্বন্ধ / দা-কুমড়া ভীষণ শত্রুতা
অন্ধকার দেখা দিশেহারা হয়ে পড়া
অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু
আকাশ কুসুম অসম্ভব কল্পনা
আকাশ পাতাল প্রভেদ, প্রচুর ব্যবধান
আকাশ থেকে পড়া অপ্রত্যাশিত
আকাশের চাঁদ আকাঙ্ক্ষিত বস্তু
আগুন নিয়ে খেলা ভয়ঙ্কর বিপদ
আগুনে ঘি ঢালা রাগ বাড়ানো
আঙুল ফুলে কলাগাছ অপ্রত্যাশিত ধনলাভ, হঠাৎ করে ধনী হওয়া
আঠার আনা সমূহ সম্ভাবনা
আদায় কাঁচকলায় তিক্ত সম্পর্ক
আহ্লাদে আটখানা খুব খুশি
আক্কেল সেলামি নির্বুদ্ধিতার দণ্ড
আকাশের চাঁদ হাতে পাওয়া দুর্লভ বস্তুপ্রাপ্তি
আদা জল খেয়ে লাগা প্রাণপণ চেষ্টা করা
আক্কেল গুড়ুম হতবুদ্ধি, স্তম্ভিত
আমড়া কাঠের ঢেঁকি অপদার্থ
আকাশ ভেঙে পড়া ভীষণ বিপদে পড়া
আমতা আমতা করা ইতস্তত করা, দ্বিধা করা
আঠার মাসের বছর দীর্ঘসূত্রিতা
আলালের ঘরের দুলাল অতি আদরে নষ্ট পুত্র
আটকপালে হতভাগ্য
আকাশে তোলা অতিরিক্ত প্রশংসা করা
আষাঢ়ে গল্প আজগুবি কেচ্ছা
ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য
ইঁচড়ে পাকা অকালপক্ব
ইলশে গুঁড়ি গুড়ি গুড়ি বৃষ্টি
ইতর বিশেষ পার্থক্য
উত্তম মধ্যম প্রহার
উড়নচণ্ডী অমিতব্যয়ী
উভয় সংকট দুই দিকেই বিপদ
উলু বনে মুক্ত ছড়ানো অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান
উড়ো চিঠি বেনামি পত্র
উড়ে এসে জুড়ে বসা অনধিকারীর অধিকার
উজানের কৈ সহজলভ্য
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে একের দোষ অন্যের ঘাড়ে চাপানো
ঊনপাঁজুড়ে হতভাগ্য, দুর্বল
উনপঞ্চাশ বায়ু পাগলামি
ঊনকোটি চৌষট্টি প্রায় সম্পূর্ণ
এক ক্ষুরে মাথা মুড়ানো একই স্বভাবের, একই দলভুক্ত
এক চোখা পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট
এক মাঘে শীত যায় না বিপদ এক বারই আসে না, বার বার আসে
এলোপাতাড়ি বিশৃঙ্খলা
এসপার ওসপার মীমাংসা
একাদশে বৃহস্পতি পরম সৌভাগ্যের বিষয়
এক বনে দুই বাঘ প্রবল প্রতিদ্বন্দ্বী
এক হাত লওয়া প্রতিশোধ নেয়া
এলাহি কাণ্ড বিরাট আয়োজন
ওজন বুঝে চলা অবস্থা বুঝে চলা
ওষুধে ধরা প্রার্থিত ফল পাওয়া
কচুকাটা করা নির্মমভাবে ধ্বংস করা
কচু পোড়া অখাদ্য
কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না
কলম পেষা কেরানিগিরি
কলুর বলদ একটানা খাটুনি
কথার কথা গুরুত্বহীন কথা
কাঁঠালের আমসত্ত্ব অসম্ভব বস্তু
কাকতাল আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা
কপাল ফেরা সৌভাগ্য লাভ
কত ধানে কত চাল টের পাওয়া
কড়ায় গণ্ডায় পুরোপুরি
কান খাড়া করা মনোযোগী হওয়া
কানকাটা নির্লজ্জ
কান ভাঙানো / কান ভারি করা কুপরামর্শ দান
কাপুড়ে বাবু বাহ্যিক সাজ
কেউ কেটা সামান্য
কংস মামা নির্মম আত্মীয়
কেঁচে গণ্ডুষ পুনরায় আরম্ভ করা
কেঁচো খুঁড়তে সাপ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি
কই মাছের প্রাণ কঠিন প্রাণ; যা সহজে মরে না
কুঁড়ের বাদশা খুব অলস
কাক ভূষণ্ডি অত্যন্ত ভেজা
কেতা দুরস্ত পরিপাটি
কচুবনের কালাচাঁদ অপদার্থ
কাছা আলগা / ঢিলা অসাবধান
কাঁচা পয়সা নগদ উপার্জন
কূপমণ্ডুক সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো
কাঠের পুতুল নির্জীব, অসার
কথায় চিঁড়ে ভেজা ফাঁকা বুলিতে কার্যসাধন
কান পাতলা সহজেই বিশ্বাসপ্রবণ
কেবলা হাকিম অনভিজ্ঞ
কুল কাঠের আগুন তীব্র জ্বালা
খয়ের খাঁ চাটুকার
খণ্ড প্রলয় ভীষণ ব্যাপার
খাল কেটে কুমির আনা বিপদ ডেকে আনা
গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ
গদাই লস্করি চাল অতি ধীর গতি, আলসেমি
গণেশ উল্টানো উঠে যাওয়া, ফেল মারা
গলগ্রহ পরের বোঝা স্বরূপ থাকা
গরজ বড় বালাই প্রয়োজনে গুরুত্ব
গরমা গরম টাটকা
গরিবের ঘোড়া রোগ / ঘোড়া রোগ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা/সাধ্যের অতিরিক্ত সাধ
গুরু মেরে জুতা দান বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ
গুরু খোঁজা তন্ন তন্ন করে খোঁজা
গাছে কাঁঠাল গোঁফে তেল প্রাপ্তির আগেই আয়োজন
গা ঢাকা দেওয়া আত্মগোপন
গায়ে কাঁটা দেওয়া রোমাঞ্চিত হওয়া
গাছে তুলে মই কাড়া সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো কোনো দায়িত্ব গ্রহণ না করা
গুরু মারা বিদ্যা যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ
গোকুলের ষাঁড় / ধর্মের ষাঁড় স্বেচ্ছাচারী লোক
গোঁয়ার গোবিন্দ নির্বোধ অথচ হঠকারী
গোল্লায় যাওয়া নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া
গোবর গণেশ মূর্খ
গোলক ধাঁধা দিশেহারা
গোঁফ খেজুরে নিতান্ত অলস
গোড়ায় গলদ / বিসমিল্লায় গলদ শুরুতেই ভুল
গৌরচন্দ্রিকা ভূমিকা
গৌরীসেনের টাকা বেহিসাবী অর্থ
গুড়ে বালি / ভস্মে ঘি ঢালা আশায় নৈরাশ্য / নিষ্ফল কাজ
ঘর ভাঙানো সংসার নষ্ট করা
ঘাটের মরা / মড়া অতি বৃদ্ধ
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা
ঘোড়ার ঘাস কাটা অকাজে সময় নষ্ট করা
ঘোড়ার ডিম অবাস্তব
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো নিজ খরচে পরের বেগার খাটা
ঘটিরাম অপদার্থ, অযোগ্য
চক্ষুদান করা চুরি করা
চক্ষুলজ্জা / চোখের পর্দা সংকোচ / লজ্জা
চর্বিত চর্বণ পুনরাবৃত্তি
চাঁদের হাট প্রিয়জনের সমাগম/আনন্দের প্রাচুর্য
চিনির বলদ নিষ্ফল পরিশ্রম
চোখের বালি চক্ষুশূল
চোখ কপালে তোলা বিস্মিত হওয়া
চোখ টাটানো ঈর্ষা করা
চোখে ধূলো দেওয়া ধোঁকা দেয়া, প্রতারণা করা
চুনকালি দেওয়া কলঙ্কিত করা
চশমখোর চক্ষুলজ্জাহীন
চোখের মণি অত্যধিক প্রিয়
চামচিকের লাথি নগণ্য ব্যক্তির কটূক্তি
চিনির পুতুল / ননীর পুতুল শ্রমকাতুরে
চুনোপুটি নগণ্য
চুলোয় যাওয়া ধ্বংস
চিনে/ছিনে জোঁক নাছোড়বান্দা
ছ-কড়া ন-কড়া সস্তা দর
ছা পোষা অত্যন্ত গরিব
ছাই ফেলতে ভাঙা কুলা সামান্যের বিশেষ প্রয়োজন
ছেলের হাতের মোয়া সহজলভ্য বস্তু
ছুঁচো মেরে হাত গন্ধ করা নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন
ছক্কা পাঞ্জা করা বড় বড় কথা বলা
ছিঁচ কাদুনে অল্পতেই কাঁদে এমন
ছিনিমিনি খেলা নষ্ট করা
জগাখিচুড়ি পাকানো গোলমাল বাধানো
জিলাপির প্যাঁচ কুটিলতা/কূটবুদ্ধি
ঝড়ো কাক দুর্দশাগ্রস্থ ব্যক্তি
জলে কুমির ডাঙায় বাঘ উভয় সঙ্কট; মহাবিপদ
ঝাঁকের কৈ / এক ক্ষুরে মাথা মুড়ানো এক দলভুক্ত; সমগোত্রীয়
ঝিকে মেরে বউকে বোঝানো একজনের মাধ্যমে অন্যজনকে শিক্ষাদান
ঝোঁপ বুঝে কোপ মারা সুযোগ বুঝে কাজ করা
টনক নড়া চৈতন্যোদয় হওয়া
টাকার কুমির ধনী ব্যক্তি
টেকে গোঁজা আত্মসাৎ করা
টুপভুজঙ্গ নেশায় বিভোর
ঠাঁট বজায় রাখা / লেফাফা দুরস্ত অভাব চাপা রাখা / বাইরের ঠাঁট বজায় রাখা
ঠোঁট কাটা স্পষ্টভাষী
ঠগ বাছতে গাঁ উজাড় আদর্শহীনতার প্রাচুর্য, ভালো মানুষের অভাব
ছুঁটো জগন্নাথ অকর্মণ্য
ঠেলার নাম বাবাজি চাপে পড়লে কাবু
ডুমুরের ফুল দুর্লভ বস্তু, বিরল বস্তু
ডাকের সুন্দরী খুবই সুন্দরী
ডান হাতের ব্যাপার ভোজন
ডামাডোল গণ্ডগোল, গোলোযোগ
ঢাক ঢাক গুড় গুড় গোপন রাখার চেষ্টা
ঢাকের কাঠি মোসাহেব, চাটুকার
ঢাকের বাঁয়া মূল্যহীন, অপ্রয়োজনীয়
ঢেঁকির কচকচি কলহ, বিরক্তিকর শব্দ
ঢি ঢি পড়া কলঙ্ক প্রচার হওয়া
ঢিমে তেতালা মন্থর
তালকানা বেতাল হওয়া
তাসের ঘর / বালির বাঁধ ক্ষণস্থায়ী
তামার বিষ অর্থের কু-প্রভাব
তালপাতার সেপাই ক্ষীণজীবী
তিলকে তাল করা বাড়িয়ে বলা, অতিরঞ্জিত করা
তুলসী বনের বাঘ / বিড়াল তপস্বী / বক ধার্মিক ভণ্ড
তুলা ধুনা করা দুর্দশাগ্রস্ত করা
তুষের আগুন দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা
তীর্থের কাক প্রতীক্ষারত
থ-বনে যাওয়া স্তম্ভিত হওয়া
থরহরি কম্প ভীতির আতিশয্যে কাঁপা
দহরম মহরম ঘনিষ্ঠ সম্পর্ক
দু মুখো সাপ দুজনকে দু’রকম বলে শত্রুতা সৃষ্টি করা
দিনকে রাত করা সত্যকে মিথ্যা করা
দুধে ভাতে থাকা ভোগে বা ঐশ্বর্যে সুখে থাকা
দেঁতো হাসি কৃত্রিম হাসি
দাদ নেওয়া প্রতিশোধ নেয়া
দুকান কাটা বেহায়া
দুধের মাছি / বসন্তের কোকিল / শরতের শিশির সুসময়ের বন্ধু
ধড়া-চূড়া সাজপোশাক
ধরাকে সরা জ্ঞান করা অহংকারে সবকিছু তুচ্ছ মনে করা
ধর্মের কল বাতাসে নড়ে সত্য কখনো গোপন থাকে না
ধরি মাছ না ছুঁই পানি কৌশলে কার্যাদ্ধার
নয় ছয় / হরিলুট অপচয়
নাটের গুরু মূল নায়ক
নাড়ি নক্ষত্র / হাড়হদ্দ সব তথ্য
নিমক হারাম অকৃতজ্ঞ
নিমরাজি প্রায় রাজি
নামকাটা সেপাই কর্মচ্যুত ব্যক্তি
নথ নাড়া গর্ব করা
নারদের ঢেঁকি বিবাদের বিষয়
নগদ নারায়ণ / কাঁচা পয়সা নগদ অর্থ
নিরানব্বইয়ের ধাক্কা সঞ্চয়ে প্রবৃত্তি
নেই আঁকড়া একগুঁয়ে
নেপোয় মারে দই ধূর্ত লোকের ফল প্রাপ্তি
পটল তোলা মারা যাওয়া
পগার পার হওয়া পালিয়ে যাওয়া
পটের বিবি সুসজ্জিত
পত্রপাঠ অবিলম্বে; সঙ্গে সঙ্গে
পালের গোদা দলপতি
পাকা ধানে মই / বাড়া ভাতে ছাই অনিষ্ট করা
পাখিপড়া করা বার বার শেখানো
পাততাড়ি গুটানো জিনিসপত্র গোটানো
পাথরে পাঁচ কিল / পোয়া বারো সৌভাগ্য, সুসময়
পুঁটি মাছের প্রাণ ক্ষুদ্র প্রাণ; যা সহজে মরে যায়
পুকুর চুরি বড় রকমের চুরি
পুরোনো কাসুন্দি ঘাঁটা অপ্রীতিকর আলোচনা
পৌ ধরা অন্যকে দেখে একই কাজ করা
প্রমাদ গোণা ভীত হওয়া
পায়াভারী অহংকার
পরের মাথায় কাঁঠাল ভাঙা অপরকে দিয়ে কাজ উদ্ধার
পরের ধনে পোদ্দারি অন্যের অর্থে বাহাদুরী
ফপর দালালি অতিরিক্ত চালবাজি
ফুলবাবু বিলাসী
ফেউ লাগা আঠার মতো লেগে থাকা
ফুলের ঘাঁয়ে মূর্ছা যাওয়া অল্পেই কাতর
ফোড়ন দেওয়া টিপ্পনী কাটা
বইয়ের পোকা খুব পড়ুয়া
বগল বাজানো আনন্দ প্রকাশ করা
বজ্র আঁটুনি ফসকা গেরো সহজে খুলে যায় এমন; অন্তঃসারশূন্য
বর্ণচোরা আম / ভিজে বিড়াল কপট ব্যক্তি / কপটাচারী
বরাক্ষরে অলক্ষুণে
বাজারে কাটা অধিক বিক্রি হওয়া
বাঁ হাতের ব্যাপার ঘুষ গ্রহণ
বাঁধা গৎ নির্দিষ্ট আচরণ
বাজখাঁই গলা অত্যন্ত কর্কশ ও উঁচু গলা
বাহাত্তরে ধরা বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন
বিদ্যার জাহাজ অতিশয় পণ্ডিত
বিনা মেঘে বজ্রপাত আকস্মিক বিপদ
বাঘের দুধ/ চোখ দুঃসাধ্য বস্তু
বুদ্ধির ঢেঁকি নিরেট মূর্খ
ব্যাঙের আধুলি সামান্য সম্পদ
ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা
ভরাডুবি সর্বনাশ
ভাদ্র মাসের তিল প্রচণ্ড কিল
ভানুমতীর খেলা ভেলকিবাজি
ভাল্লুকের জ্বর ক্ষণস্থায়ী জ্বর
ভাঁড়ে মা ভবানী নিঃস্ব অবস্থা
ভূতের ব্যাগার অযথা শ্রম
ভূঁইফোড় নতুন; অর্বাচীন
ভূষণ্ডির কাক দীর্ঘায়ু ব্যক্তি
মগের মুলুক অরাজক দেশ
মণিকাঞ্চন যোগ / সোনায় সোহাগা / রাজ যোটক উপযুক্ত মিলন
মড়াকান্না উচ্চকণ্ঠে শোক প্রকাশ
মাছের মা নিষ্ঠুর; নির্মম
মাছের মায়ের পুত্রশোক কপট বেদনাবোধ/লোক দেখানো শোক
মিছরির ছুরি মুখে মধু অন্তরে বিষ
মুখ চুন হওয়া লজ্জায় ম্লান হওয়া
মুখে দুধের গন্ধ অতি কম বয়স
মুশকিল আসান নিষ্কৃতি
মেনি মুখো / মুখচোরা লাজুক
মাকাল ফল অন্তঃসারশূন্য
মশা মারতে কামান দাগা সামান্য কাজে বিরাট আয়োজন
মুখে ফুল চন্দন পড়া শুভ সংবাদের জন্য ধন্যবাদ
মেছো হাটা তুচ্ছ বিষয়ে মুখরিত
মোসাহেব তোষামুদে
যক্ষের ধন কৃপণের ধন
যমের অরুচি যে সহজে মরে না
রত্নপ্রসবিনী সুযোগ্য সন্তানের মা
রাঘব বোয়াল সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি
রাবণের চিতা / রাবণের গুষ্টি চির অশান্তি / বড় পরিবার
রাশভারি গম্ভীর প্রকৃতির
রাই কুড়িয়ে বেল ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
রাজা উজির মারা আড়ম্বরপূর্ণ গালগল্প
রায় বাঘিনী উগ্র স্বভাবের নারী
রাহুর দশা দুঃসময়
রুই-কাতলা / হোমরা চোমরা পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি
লগন চাঁদ ভাগ্যবান
ললাটের লিখন অমোঘ ভাগ্য
লাল পানি মদ
লাল বাতি জ্বালা দেউলিয়া হওয়া
লাল হয়ে যাওয়া ধনশালী হওয়া
লেজে গোবরে / হ-য-ব-র-ল বিশৃঙ্খলা
শকুনি মামা কুটিল ব্যক্তি
শাঁখের করাত উভয় দিকেই বিপদ
শাপে বর অনিষ্টে ইষ্ট লাভ
শিকায় ওঠা স্থগিত
শিঙে ফোঁকা মরা
শিব রাত্রির সলতে / সবে ধন নীলমণি একমাত্র সন্তান / অবলম্বন
শিরে সংক্রান্তি বিপদ মাথার ওপর
শুয়ে শুয়ে লেজ নাড়া / হাড় জুড়ানো আলস্যে সময় নষ্ট করা
শত্রুর মুখে ছাই কুদৃষ্টি এড়ানো
শ্রীঘর কারাগার
ষাঁড়ের গোবর অযোগ্য
ষোল আনা / ষোল কলা পুরোপুরি
সবুরে মেওয়া ফলে ধৈর্যে সুফল মিলে
সরফরাজি করা অযোগ্য ব্যক্তির চালাকি
সাত খুন মাফ অত্যধিক প্রশ্রয়
সাত সতের নানা রকমের
সাপের ছুঁচো গেলা অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা
সাতেও নয়, পাঁচেও নয় নির্লিপ্ত
সাপের পাঁচ পা দেখা অহংকারী হওয়া
সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক
সখাত সলিলে ঘোর বিপদে পড়া
সব শেয়ালের এক রা ঐকমত্য
হাটে হাঁড়ি ভাঙা গোপন কথা প্রকাশ করা
হাতটান চুরির অভ্যাস
হরি ঘোষের গোয়াল বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ
হস্তীমূর্খ বোকা
হাড়ে দুর্বা গজানো অত্যন্ত অলস
হাতুড়ে বদ্যি আনাড়ি চিকিৎসক
হাতের পাঁচ শেষ সম্বল
হীরার ধার অতি তীক্ষ্ণবুদ্ধি
হিতে বিপরীত উল্টো ফল
হাড় হাভাতে হতভাগ্য
হালে পানি পাওয়া সুবিধা করা; বিপদমুক্ত হওয়া
হাত ধুয়ে বসা সাধু সাজা
দুঃখিত, কোনো ফলাফল পাওয়া যায়নি।

বিসিএস বাংলা ব্যাকরণ বাগধারা – বাগধারা ও অর্থ মনে রাখার সহজ কৌশল

বাংলা বাগধারা ও অর্থ মুখস্থ করা অনেকের কাছেই কঠিন মনে হতে পারে। তবে কিছু কৌশল অবলম্বন করলে এগুলো সহজেই মনে রাখা সম্ভব:

১. বুঝে পড়ার চেষ্টা করুন

শুধু তোতা পাখির মতো মুখস্থ না করে শব্দগুলোর আক্ষরিক অর্থের সাথে ভাবার্থ মেলানোর চেষ্টা করুন। যেমন- ‘ভিজে বিড়াল’ দ্বারা ‘কপটাচারী’ বোঝানো হয় কারণ বিড়াল ভিজে গেলে তাকে খুব নিরীহ দেখায়। এভাবেবাগধারা ও অর্থ মিলিয়ে পড়লে তা দীর্ঘস্থায়ী হয়।

২. বাক্য রচনা করুন

প্রতিটি বাগধারা দিয়ে একটি করে বাক্য তৈরি করুন। এতে মস্তিষ্কে শব্দটির ব্যবহার গেঁথে যাবে এবং পরীক্ষার হলে সহজেই মনে পড়বে।

৩. নিয়মিত অনুশীলন

একসাথে ৩৩২টি বাগধারা মুখস্থ করার চেষ্টা না করে প্রতিদিন ১০-১৫টি করে পড়ুন এবং আগেরগুলো রিভিশন দিন।

সহপাঠী ও বন্ধুদের সাথে শেয়ার করুন

আপনার সহপাঠী ও বন্ধুদের প্রস্তুতিতে সহায়তা করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই গাইডটি কি আপনার প্রস্তুতিতে সহায়ক হয়েছে? শিক্ষার্থীদের মূল্যায়ন আমাদের নির্ভুল ও মানসম্মত হ্যান্ডনোট তৈরি করতে সহায়তা করে।
লেখক ও গবেষক

Faruk Sir

ভেরিফাইড লেখক

শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক গবেষক, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিসিএস স্টাডি বিশ্লেষক। শিক্ষার্থীদের জন্য নির্ভুল, তথ্যবহুল ও সময়োপযোগী হ্যান্ডনোট প্রস্তুত করাই HelpTrickBD-এর মূল লক্ষ্য।

মতামত বা প্রশ্ন লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।