এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ (HSC Supplementary Exam 2026) শুরু হচ্ছে ১ ডিসেম্বর ২০২৬ থেকে। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য হয়েছেন, তাদের জন্যই এই পরীক্ষা। ফলে এক বছর অপেক্ষা না করে ফল প্রকাশের প্রায় এক মাসের মধ্যেই আবার পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন লাখো শিক্ষার্থী।
ঢাকা শিক্ষা বোর্ড ৪ নভেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে (স্মারক ঢাবো/পনি/৮৭৪) এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের নিয়ম জানিয়েছে। এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪,২২,৯০৫ জন পরীক্ষার্থী। এই পোস্টে পাবে ফরম পূরণের তারিখ, ফি, কারা পরীক্ষা দিতে পারবে, সিলেবাস ও রুটিনের সর্বশেষ তথ্য — সবকিছু ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে যাচাই করা। মোট যোগ্য ৪,২২,৯০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ফরম পূরণ করেছে ৩,৬৫,৯১১ জন; ৫৬,৯৯৪ জন (প্রায় ১৩.৫%) আবেদন করেনি। বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৭১,১৬৭ জন ফরম পূরণ করেছে। সূত্র: ডেইলি ক্যাম্পাস।
এই নিয়ম শুধু ঢাকা বোর্ডের জন্য নয় — এইচএসসি ও সমমান (আলিম, বিএম/ভোকেশনালসহ) পরীক্ষার ক্ষেত্রে সব শিক্ষা বোর্ডেই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কুমিল্লা বোর্ডও ৪ নভেম্বর একই বিষয়ে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আর চট্টগ্রাম বোর্ড ফরম পূরণের সময় বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। তাই ঢাকা বোর্ডের বাইরের পরীক্ষার্থীরা নিজ বোর্ডের ওয়েবসাইটেই সর্বশেষ নির্দেশনা ও রুটিনের খবর দেখে নিন।

এক নজরে
| বিষয় | তথ্য |
|---|---|
| পরীক্ষা | এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ |
| পরীক্ষা শুরু | ১ ডিসেম্বর ২০২৬ |
| ফরম পূরণ (eFF) | ৫–৯ নভেম্বর ২০২৬ (বর্ধিত: ১৬–১৮ নভেম্বর ২০২৬) |
| ফি জমার শেষ তারিখ | ১০ নভেম্বর ২০২৬ (বর্ধিত সময়ের ফি জমা: ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত) |
| কারা দিতে পারবে | সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য (চতুর্থ বিষয় বাদে) |
| তত্ত্বীয় ফি | প্রতি পত্র ১২৫ টাকা |
| ব্যবহারিক ফি | প্রতি পত্র ২৫ টাকা |
| কেন্দ্র ফি | জনপ্রতি ৪৫০ টাকা |
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় কারা বসতে পারবে
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ ০২ (দুই) বিষয়ে অকৃতকার্য হয়েছেন যারা (চতুর্থ বিষয় ব্যতীত), তারাই সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে পারবেন।
দুই বিষয়ের বেশি অকৃতকার্য হলে এই পরীক্ষায় বসা যাবে না। তাদের পরের বছর অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে আবার পরীক্ষা দিতে হবে। আর চতুর্থ বিষয়ে অকৃতকার্য হলে তা এই দুই বিষয়ের সীমার মধ্যে গণনা করা হবে না।
এইচএসসি সাপ্লিমেন্টারি ফরম পূরণের তারিখ ও নিয়ম
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে সম্ভাব্য তালিকা (Probable list) প্রকাশের পর কলেজগুলো তাদের Institute Panel থেকে ইলেকট্রনিক ফরম পূরণ (eFF) করেছে ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ছিল ১০ নভেম্বর ২০২৬। সময় বাড়ানো হয়েছে: ঢাকা শিক্ষা বোর্ড ১৫ নভেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের সময় ১৬–১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে। দিনাজপুর বোর্ডও একই সময় বাড়িয়েছে (স্মারক মাউশিবো/পনি/পরী:/2026/435(03), ১৫/১১/২০২৬), আর চট্টগ্রাম ও ময়মনসিংহ বোর্ডও সময় বাড়ানোর বিজ্ঞপ্তি দিয়েছে। বর্ধিত সময়ে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত। সূত্র: দৈনিক শিক্ষা, ডেইলি ক্যাম্পাস।
ফরম পূরণের ধাপগুলো এমন ছিল:
- বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য তালিকা (Probable list) প্রকাশ করা হয়।
- কলেজ Institute Panel-এ EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষার্থীর তথ্য যাচাই করা হয়।
- অনলাইনে ইলেকট্রনিক ফরম পূরণ (eFF) — ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬ (বর্ধিত: ১৬–১৮ নভেম্বর ২০২৬)।
- সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিতে হয় — শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬ (বর্ধিত সময়ের ফি: ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত)।
- ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে Final Candidate List-এর প্রিন্ট চালু হয়। স্বাক্ষর করা প্রিন্ট ও সোনালী সেবার কপি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর আর কোনো ফি বা কাগজপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ ফরম পূরণের সময়সীমা এখন শেষ।
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে এভাবে:
| ফি-এর ধরন | পরিমাণ |
|---|---|
| তত্ত্বীয় (প্রতি পত্র/বিষয়) | ১২৫ টাকা |
| ব্যবহারিক (প্রতি পত্র/বিষয়) | ২৫ টাকা |
| কেন্দ্র ফি (জনপ্রতি) | ৪৫০ টাকা |
কেন্দ্র ফি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হয়। তত্ত্বীয় বিষয়ের আদায় করা কেন্দ্র ফি থেকে প্রত্যেক কলেজ ১০% নিজস্ব ব্যয়ের জন্য রেখে বাকি ৯০% পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেবে।
ফি জমা দিতে হবে শুধু সোনালী ব্যাংকের যেকোনো শাখায় সোনালী সেবার মাধ্যমে। নগদ টাকা, পোস্টাল অর্ডার, ডিমান্ড ড্রাফট, মানি অর্ডার, সিকিউরিটি ডিপোজিট রসিদ বা ট্রেজারি চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে না।
অতিরিক্ত ফি আদায় করা যাবে না
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ৬ নভেম্বর ২০২৬ তারিখের পত্রে (ঢাবো/পনি/৮৭৫) জানিয়েছে, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের নামে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। কেউ অতিরিক্ত ফি আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তাই নির্ধারিত ফি-র বাইরে কেউ টাকা চাইলে বিষয়টি নিজ শিক্ষা বোর্ডকে জানান।
এইচএসসি সাপ্লিমেন্টারি রুটিন ২০২৬: বিষয়ভিত্তিক সময়সূচি প্নিরকাশিত হয়েছে
সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে — এ তথ্য নিশ্চিত করেছে ৪ নভেম্বর ২০২৬-এর প্রেস বিজ্ঞপ্তি (স্মারক ঢাবো/পনি/৮৭৩)। ঢাকা শিক্ষা বোর্ড ১২ নভেম্বর ২০২৬ বিষয়ভিত্তিক রুটিন প্রকাশ করেছে — নিচের টেবিলে সেই রুটিন দেওয়া হলো। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
ঢাকা বোর্ডের রুটিনের PDFডাউনলোড করুন। বরিশাল বোর্ড ১৪ নভেম্বর ২০২৬ HSC Supplementary পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে — কেন্দ্র তালিকার PDF দেখুন।কুমিল্লা বোর্ড ১৫ নভেম্বর ২০২৬ HSC 2026 Supplementary Centre List প্রকাশ করেছে — কুমিল্লা কেন্দ্র তালিকা দেখুন (PDF: Center_List_26.pdf)। নিজ বোর্ডের রুটিন ও কেন্দ্র তালিকা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে মিলিয়ে নিন।
| তারিখ ও বার | সকাল: ১০টা–১টা | বিকাল: ২টা–৫টা |
|---|---|---|
| ০১/১২/২০২৬ মঙ্গলবার | ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র — ১০৭ | ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র — ১০৮ |
| ০২/১২/২০২৬ বুধবার | বাংলা (আবশ্যিক) ১ম পত্র — ১০১ | বাংলা (আবশ্যিক) ২য় পত্র — ১০২ |
| ০৩/১২/২০২৬ বৃহস্পতিবার | পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র — ১৭৪ হিসাববিজ্ঞান ১ম পত্র — ২৫৩ যুক্তিবিদ্যা ১ম পত্র — ১২১ | পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র — ১৭৫ হিসাববিজ্ঞান ২য় পত্র — ২৫৪ যুক্তিবিদ্যা ২য় পত্র — ১২২ |
| ০৫/১২/২০২৬ শনিবার | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) — ২৭৫ | — |
| ০৬/১২/২০২৬ রবিবার | রসায়ন (তত্ত্বীয়) ১ম পত্র — ১৭৬ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র — ২৬৭ ইতিহাস ১ম পত্র — ৩০৪ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র — ২৮৬ | রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র — ১৭৭ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র — ২৬৮ ইতিহাস ২য় পত্র — ৩০৫ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র — ২৮৭ |
| ০৭/১২/২০২৬ সোমবার | পৌরনীতি ও সুশাসন ১ম পত্র — ২৬৯ জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র — ১৭৮ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র — ২৭৭ | পৌরনীতি ও সুশাসন ২য় পত্র — ২৭০ জীববিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র — ১৭৯ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র — ২৭৮ |
| ০৮/১২/২০২৬ মঙ্গলবার | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র — ২৯২ সমাজবিজ্ঞান ১ম পত্র — ১১৭ সমাজকর্ম ১ম পত্র — ২৭১ উচ্চতর গণিত ১ম পত্র — ২৬৫ | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র — ২৯৩ সমাজবিজ্ঞান ২য় পত্র — ১১৮ সমাজকর্ম ২য় পত্র — ২৭২ উচ্চতর গণিত ২য় পত্র — ২৬৬ |
| ০৯/১২/২০২৬ বুধবার | মনোবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র — ১২৩ কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ১ম পত্র — ২৩৯ পরিসংখ্যান (তত্ত্বীয়) ১ম পত্র — ১২৯ গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্র — ২৮২ | মনোবিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র — ১২৪ কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ২য় পত্র — ২৪০ পরিসংখ্যান (তত্ত্বীয়) ২য় পত্র — ১৩০ গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র — ২৮৩ |
| ১০/১২/২০২৬ বৃহস্পতিবার | ভূগোল (তত্ত্বীয়) ১ম পত্র — ১২৫ শিশু বিকাশ ১ম পত্র — ২৯৮ | ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র — ১২৬ শিশু বিকাশ ২য় পত্র — ২৯৯ |
| ১২/১২/২০২৬ শনিবার | মৃত্তিকা বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র — ২৮৮ খাদ্য ও পুষ্টি ১ম পত্র — ২৭৯ | মৃত্তিকা বিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র — ২৮৯ খাদ্য ও পুষ্টি ২য় পত্র — ২৮০ |
| ১৩/১২/২০২৬ রবিবার | ইসলাম শিক্ষা ১ম পত্র — ২৪৯ সংস্কৃত ১ম পত্র — ১৩৭ লঘু সংগীত (তত্ত্বীয়) ১ম পত্র — ২১৬ গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র — ২৭৩ | ইসলাম শিক্ষা ২য় পত্র — ২৫০ সংস্কৃত ২য় পত্র — ১৩৮ লঘু সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র — ২১৭ গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র — ২৭৪ |
| ১৫/১২/২০২৬ মঙ্গলবার | অর্থনীতি ১ম পত্র — ১০৯ আরবি ১ম পত্র — ১৩৩ | অর্থনীতি ২য় পত্র — ১১০ আরবি ২য় পত্র — ১৩৪ |
ব্যবহারিক পরীক্ষা: অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১৫/১২/২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে; সময় সকাল ৮টা থেকে, স্থান স্ব স্ব কেন্দ্র। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
কোন সিলেবাসে পরীক্ষা হবে
নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা দেবেন। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রণীত ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রযোজ্য হবে।
ফরম পূরণ হয়ে গেলে এখন কী করবেন
ফরম পূরণ ও ফি জমা হয়ে গেলে আপনার কাজ প্রায় শেষ — এখন প্রস্তুতির পালা। তবে যাওয়ার আগে কয়েকটি বিষয় নিশ্চিত করুন:
- কলেজ থেকে নিশ্চিত করুন যে আপনার নাম Final Candidate List-এ আছে এবং ফরম পূরণ সঠিকভাবে হয়েছে।
- সোনালী সেবার মাধ্যমে ফি জমার কপি ও স্বাক্ষর করা ফরমের প্রিন্ট যত্নে রাখুন — প্রয়োজনে কলেজে দেখাতে হতে পারে।
- পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কেন্দ্র ফি (জনপ্রতি ৪৫০ টাকা) দিতে হবে — কলেজের নির্দেশনা অনুযায়ী সেটি সময়মতো পরিশোধ করুন।
- নিচের রুটিন টেবিলে নিজের বিষয়ের তারিখ ও সময় মিলিয়ে নিন; কেন্দ্র জানতে নিজ বোর্ডের কেন্দ্র তালিকা দেখুন।
- নিয়মিত হলে ২০২৬ সালের পূর্ণাঙ্গ সিলেবাস আর অনিয়মিত হলে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন।

আরও পড়ুন
- এইচএসসি রেজাল্ট ২০২৬ (HSC Result 2026)
- এসএসসি ২০২৭ নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণ নির্দেশিকা (SSC Test Exam 2027)
প্রশ্নোত্তর
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ কবে শুরু হবে?
১ ডিসেম্বর ২০২৬ থেকে। ঢাকা শিক্ষা বোর্ডের ৪ নভেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তি ও প্রেস বিজ্ঞপ্তিতে এই তারিখ জানানো হয়েছে। বিষয়ভিত্তিক রুটিন এখনো প্রকাশ হয়নি; তা পরে বোর্ডের ওয়েবসাইটে জানানো হবে।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় কারা অংশ নিতে পারবে?
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য হয়েছেন যারা।
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি কত?
তত্ত্বীয় প্রতি পত্র ১২৫ টাকা, ব্যবহারিক প্রতি পত্র ২৫ টাকা এবং কেন্দ্র ফি জনপ্রতি ৪৫০ টাকা। ফি শুধু সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হয়।
ফরম পূরণের সময় শেষ হয়ে গেছে — এখন কি আর আবেদন করা যাবে?
হ্যাঁ। ফরম পূরণের সময় ১৬–১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে, আর সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও লিংক
- ফরম পূরণের বিজ্ঞপ্তি (৪ নভেম্বর ২০২৬, স্মারক ঢাবো/পনি/৮৭৪) — বিজ্ঞপ্তি PDF
- সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রেস বিজ্ঞপ্তি (৪ নভেম্বর ২০২৬, স্মারক ঢাবো/পনি/৮৭৩) — প্রেস বিজ্ঞপ্তি PDF
- অতিরিক্ত ফি আদায় না করার নির্দেশনা (৬ নভেম্বর ২০২৬, ঢাবো/পনি/৮৭৫) — নির্দেশনা PDF
- ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট — dhakaeducationboard.gov.bd
