Education Guide
তথ্য যাচাইকৃত

এইচএসসি রেজাল্ট ২০২৬: পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ ৪০,০৮৪ — ফল দেখার নিয়ম

শেয়ার:
ফন্ট:
সূচিপত্র

এইচএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশ হয়েছে শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১১টায়। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২%, আর জিপিএ-৫ পেয়েছেন ৪০,০৮৪ জন।

এবার পাসের হার গত বছরের চেয়ে অনেক কমেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩%, জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯,০৯৭ জন। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ পয়েন্ট, জিপিএ-৫ কমেছে ২৯,০১৩ জন।

এই পোস্টে পাবে এইচএসসি রেজাল্ট ২০২৬ দেখার নিয়ম — অনলাইনে ও SMS-এ ফল দেখার ধাপে ধাপে পদ্ধতি, বোর্ডভিত্তিক পাসের হার ও জিপিএ-৫-এর ছক, বোর্ড চ্যালেঞ্জের ফলের তারিখ, আর সম্পূরক পরীক্ষার তথ্য।

এইচএসসি রেজাল্ট ২০২৬ | HSC Result 2026

এক নজরে

সম্পূর্ণ তথ্য দেখতে ডানে-বামে স্ক্রোল করুন
বিষয়তথ্য
ফল প্রকাশশনিবার, ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১১টা
গড় পাসের হার (১১ বোর্ড)৫২.১২% (২০২৫ সালে ছিল ৫৮.৮৩%)
পাসের হার (৯টি সাধারণ বোর্ড)৫১.৬২%
জিপিএ-৫ (১১ বোর্ড)৪০,০৮৪ জন (২০২৫ সালে ছিল ৬৯,০৯৭ জন)
মোট পরীক্ষার্থী১২,৪০,৭৯৮ জন (নিবন্ধিত ১২,৭০,৫৮৩ জন)
পাস করেছেন৬,৪৬,৬৮৫ জন
অনলাইনে ফলeduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd
SMS-এ ফলHSC <বোর্ড কোড> <রোল> 2026 লিখে 16140 নম্বরে
বোর্ড চ্যালেঞ্জের ফল২৩ নভেম্বর ২০২৬ (আবেদন ১–৭ নভেম্বর (শেষ দিনে সিস্টেমের সমস্যার কারণে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়) শেষ)
সম্পূরক পরীক্ষা শুরু১ ডিসেম্বর ২০২৬

প্রথমে ফল প্রকাশের কথা ছিল ২৯ অক্টোবর। পরে ২৭ অক্টোবরের প্রেস বিজ্ঞপ্তিতে তারিখ বদলে ৩১ অক্টোবর করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সকাল ১১টায় ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।

অনলাইনে এইচএসসি রেজাল্ট ২০২৬ দেখার নিয়ম

এইচএসসি রেজাল্ট ২০২৬ দেখা যাবে eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে। ধাপগুলো এমন:

  1. ব্রাউজারে eduboardresults.gov.bd বা educationboardresults.gov.bd খুলুন।
  2. Examination ঘর থেকে HSC/Alim/Equivalent বেছে নিন।
  3. Year ঘরে 2026 দিন।
  4. Board ঘর থেকে আপনার শিক্ষা বোর্ড বেছে নিন।
  5. Roll ও Registration নম্বর দিন। এগুলো প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে।
  6. পেজে দেখানো যোগফলের উত্তর লিখে Submit চাপুন।

সাবমিট করলে বিষয়ভিত্তিক গ্রেডসহ এইচএসসি রেজাল্ট ২০২৬-এর পূর্ণ ফলাফল দেখা যাবে। ফল প্রকাশের দিন লাখো মানুষ একসঙ্গে HSC result 2026 check online করার কারণে ওয়েবসাইট ধীর হতে পারে। না খুললে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, অথবা SMS পদ্ধতি ব্যবহার করুন।

নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল দেখা যায়। আর কলেজগুলো EIIN নম্বর দিয়ে পুরো প্রতিষ্ঠানের ফল একসঙ্গে ডাউনলোড করতে পারে।

SMS-এ ফল দেখার নিয়ম

ইন্টারনেট ছাড়াই যেকোনো মোবাইল থেকে SMS পাঠিয়ে ফল জানা যায়। মেসেজে লিখুন:

HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026

তারপর পাঠিয়ে দিন 16140 নম্বরে। উদাহরণ: ঢাকা বোর্ডের রোল ১২৩৪৫৬ হলে লিখবেন HSC DHA 123456 2026। ফিরতি SMS-এ জিপিএসহ ফল জানিয়ে দেওয়া হবে। সব অক্ষর ইংরেজিতে বড় হাতের লিখুন।

মনে রাখবেন: আগের বছরগুলোতে SMS নম্বর ছিল 16222। এবার শিক্ষা বোর্ড 16140 নম্বর দিয়েছে।

বোর্ডের কোড

সম্পূর্ণ তথ্য দেখতে ডানে-বামে স্ক্রোল করুন
শিক্ষা বোর্ডকোডউদাহরণ
ঢাকাDHAHSC DHA 123456 2026
রাজশাহীRAJHSC RAJ 123456 2026
কুমিল্লাCOMHSC COM 123456 2026
যশোরJESHSC JES 123456 2026
চট্টগ্রামCHIHSC CHI 123456 2026
বরিশালBARHSC BAR 123456 2026
সিলেটSYLHSC SYL 123456 2026
দিনাজপুরDINHSC DIN 123456 2026
ময়মনসিংহMYMHSC MYM 123456 2026
মাদ্রাসা (আলিম)MADALIM MAD 123456 2026
কারিগরিTECHSC TEC 123456 2026

মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থীরা শুরুতে HSC-এর বদলে ALIM লেখেন। প্রতিটি SMS-এর জন্য সামান্য চার্জ কাটা হয়, তাই উত্তর আসতে দেরি হলে একই মেসেজ বারবার না পাঠিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন।

মার্কশিট ডাউনলোডের নিয়ম

এইচএসসি রেজাল্ট ২০২৬-এর বিষয়ভিত্তিক গ্রেডসহ মার্কশিট দেখা যায় শিক্ষা বোর্ডের ফলাফল পোর্টালে। রোল নম্বরের সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর দিলে প্রতিটি বিষয়ের প্রাপ্ত নম্বরসহ বিস্তারিত ফল আসে।

ধাপগুলো এমন:

  1. eboardresults.com অথবা educationboardresults.gov.bd খুলুন।
  2. Examination ঘর থেকে HSC/Alim/Equivalent বেছে নিন।
  3. Year ঘরে 2026 দিন।
  4. Board ঘর থেকে আপনার শিক্ষা বোর্ড বেছে নিন।
  5. Result Type ঘর থেকে Individual Result (বা Detailed Result) বেছে নিন।
  6. Roll ও Registration নম্বর লিখুন।
  7. পর্দায় দেখানো সিকিউরিটি কী (৪ সংখ্যার) লিখে Get Result / View Result চাপুন।
  8. বিষয়ভিত্তিক গ্রেড ও নম্বরসহ ফল দেখা যাবে। মার্কশিটে প্রতিটি বিষয়ের গ্রেড ও গ্রেড পয়েন্টের সঙ্গে চূড়ান্ত জিপিএ দেখা যায়। ব্রাউজারের Print অপশন থেকে Save as PDF করে সংরক্ষণ করুন।

একটা কথা জেনে রাখুন: সব বোর্ড ও সব বিষয়ের সংখ্যাগত নম্বর পোর্টালে সব সময় দেখা নাও যেতে পারে। না দেখালে নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ফল অংশে দেখুন। আর অনলাইনের এই প্রিন্ট মূল নম্বরপত্র বা সনদের সমতুল্য নয়। মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র ফল প্রকাশের কয়েক সপ্তাহ পরে কলেজের মাধ্যমে বিতরণ করা হয়। তাই অনলাইন মার্কশিটের একটা প্রিন্ট নিজের কাছে রেখে দিন।

কলেজগুলো EIIN নম্বর দিয়ে বোর্ডের ওয়েবসাইটের Result অংশ থেকে পুরো প্রতিষ্ঠানের ফল একসঙ্গে ডাউনলোড করতে পারে।

এইচএসসি রেজাল্ট ২০২৬ মার্কশিট দেখার নিয়ম

বোর্ডভিত্তিক পাসের হার ও জিপিএ-৫

এইচএসসি রেজাল্ট ২০২৬-এ এবার সব ১১টি বোর্ডেই পাসের হার কমেছে। ঢাকা বোর্ড সবার ওপরে, সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

সম্পূর্ণ তথ্য দেখতে ডানে-বামে স্ক্রোল করুন
বোর্ডপাসের হারজিপিএ-৫
ঢাকা৬১.৮০%১৬,৭১৪
মাদ্রাসা (আলিম)৬১.০৭%৩,২৫০
চট্টগ্রাম৫২.০৭%২,৯২৯
ময়মনসিংহ৫১.৪৪%২,১৩৭
সিলেট৫০.৯০%১,২০৪
কারিগরি৪৯.৪৩%৮৮৬
কুমিল্লা৪৮.০৪%১,৩১৩
দিনাজপুর৪৫.৯৮%২,৯৫৩
রাজশাহী৪৫.০৬%৪,৫২০
যশোর৪৪.৯২%৩,২২৮
বরিশাল৪৪.৮৪%৯৫০
মোট (১১ বোর্ড)৫২.১২%৪০,০৮৪

সবচেয়ে বেশি কমেছে বরিশালে — গত বছর ৬২.৫৭% থেকে নেমে ৪৪.৮৪% হয়েছে। মাদ্রাসা, রাজশাহী, কারিগরি ও দিনাজপুর বোর্ডেও পাসের হার ১১ থেকে ১৫ শতাংশ পয়েন্ট কমেছে। চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লায় পরিবর্তন এক শতাংশ পয়েন্টের কম।

মেয়েরা পাসের হারে এবারও এগিয়ে। ছাত্রীদের পাসের হার ৫৬.৩১% (৬,৩৩,১৪৯ জনের মধ্যে পাস ৩,৫৬,৫২৮ জন), ছাত্রদের ৪৭.৭৫% (৬,০৭,৬৪৯ জনের মধ্যে পাস ২,৯০,১৫৭ জন)। তবে জিপিএ-৫-এ ছেলেরা এগিয়ে — ছাত্র ২০,৩৬৩ জন, ছাত্রী ১৯,৭২১ জন।

পাসের হার কমল কেন

টানা দ্বিতীয় বছর এইচএসসি রেজাল্ট ২০২৬-এ পাসের হার ও জিপিএ-৫ কমল। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭.৭৮%, ২০২৫-এ ৫৮.৮৩%, আর ২০২৬-এ ৫২.১২%।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, গত বছর থেকে খাতা মূল্যায়নে কড়াকড়ি করা হচ্ছে এবং “অতিরিক্ত নম্বর” না দেওয়ার নীতি অনুসরণ করা হচ্ছে। ২০২৫ সালের ৫৮.৮৩% পাসের হারই ছিল দুই দশকের মধ্যে সর্বনিম্ন; ২০২৬-এ তা আরও কমে গেছে।

এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি। আর একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠান ২৯৩টি — গত বছর এ সংখ্যা ছিল ২০২টি।

বোর্ড চ্যালেঞ্জ: আবেদন শেষ, ফল ২৩ নভেম্বর

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬: কোনো বিষয়ের এইচএসসি রেজাল্ট ২০২৬ আশানুরূপ না হলে খাতা পুনর্নিরীক্ষার আবেদন করা যেত অনলাইনে, ১ থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত (শেষ দিনে সিস্টেমের সমস্যার কারণে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়)। আজ ১০ নভেম্বর — আবেদনের সময় শেষ হয়ে গেছে।

আবেদন করা হয়েছিল rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে। প্রতি পত্রের ফি ছিল ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ে দুটি পত্র মিলিয়ে ৩০০ টাকা লেগেছে। ফি দেওয়া যেত বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে। এই ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হয় না।

এবার আবেদন পড়েছে অনেক। ৬ নভেম্বর পর্যন্ত ২,২৯,৬৭২ জন পরীক্ষার্থী ৮,৩২,৬৭২টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

দুটো কথা জেনে রাখা ভালো। প্রথমত, পুনর্নিরীক্ষায় খাতা নতুন করে কাটা হয় না। শুধু দেখা হয় নম্বর ঠিকমতো যোগ হয়েছে কি না, কোনো প্রশ্নের উত্তর মূল্যায়ন বাদ পড়েছে কি না, আর ওএমআর শিট ঠিকভাবে পূরণ ও পড়া হয়েছে কি না। দ্বিতীয়ত, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে — এ বছর পুনর্নিরীক্ষায় কারও নম্বর কমানো হবে না।

পুনর্নিরীক্ষার ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর ২০২৬। আগে তারিখ ছিল ২৭ নভেম্বর; বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের কথা ভেবে চার দিন এগিয়ে আনা হয়েছে। ফল পাওয়া যাবে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।

সম্পূরক পরীক্ষা: ১ ডিসেম্বর থেকে

এবার প্রথমবারের মতো এইচএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশের এক মাসের মধ্যেই সম্পূরক পরীক্ষা (HSC supplementary exam 2026) নেওয়া হচ্ছে। যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন (চতুর্থ বিষয় ছাড়া), তারা এই পরীক্ষায় বসতে পারবেন।

সম্পূরক পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬। পরীক্ষা, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশ — পুরো কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। বিষয়ভিত্তিক বিস্তারিত রুটিন পরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪,২২,৯০৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ২,৯৮,০৪০ জন, দুই বিষয়ে ১,২৪,৮৬৫ জন।

ফরম পূরণ চলেছে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত, আর ফি জমা দেওয়ার শেষ তারিখ আজ, ১০ নভেম্বর। ফি: তত্ত্বীয় পত্রে ১২৫ টাকা, ব্যবহারিক পত্রে ২৫ টাকা, আর কেন্দ্র ফি ৪৫০ টাকা। নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের পূর্ণ সিলেবাসে পরীক্ষা দেবেন, অনিয়মিত পরীক্ষার্থীরা ২০২৫ সালের পুনর্বিন্যস্ত সিলেবাসে।

একটা বিষয়ে সতর্ক থাকুন: ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক আবেদনের সময় নভেম্বর মাসেই শেষ হচ্ছে। সম্পূরক পরীক্ষার ফল ডিসেম্বরে আসবে। তাই সম্পূরক পরীক্ষায় পাস করলেও এ বছরের ভর্তি আবেদনে সেই ফল কাজে লাগবে কি না, তা নির্ভর করবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিয়মের ওপর। আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি দেখে নিন।

আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন, তাদের জন্য একটা ভালো খবর: পুনর্নিরীক্ষায় পাস করলে সম্পূরক পরীক্ষায় বসতে হবে না।

সম্পূরক পরীক্ষার বিস্তারিত

ঢাকা শিক্ষা বোর্ড ৪ নভেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তিতে (স্মারক ঢাবো/পনি/৮৭৪) এইচএসসি রেজাল্ট ২০২৬-এর সম্পূরক পরীক্ষার ফরম পূরণের নিয়ম জানিয়েছে। যশোরসহ অন্য বোর্ডগুলোও একই দিনে একই নিয়মে বিজ্ঞপ্তি দিয়েছে।

কারা বসতে পারবেন: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন (চতুর্থ বিষয় ছাড়া)। ২০২৪ ও ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীরাও বসতে পারবেন, যদি রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে।

ফরম পূরণের ধাপগুলো এমন ছিল:

  1. বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য তালিকা (Probable list) প্রকাশ করা হয় — ঢাকা বোর্ডের ক্ষেত্রে dhakaeducationboard.gov.bd।
  2. কলেজ Institute Panel-এ EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সম্ভাব্য তালিকা থেকে শিক্ষার্থীর তথ্য যাচাই করে।
  3. অনলাইনে ইলেকট্রনিক ফরম পূরণ (eFF) — ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬।
  4. সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিতে হয় — শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার বা ট্রেজারি চালানে ফি নেওয়া হয় না।
  5. ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে Final Candidate List-এর প্রিন্ট চালু হয়। স্বাক্ষর করা প্রিন্টের এক কপি কলেজে সংরক্ষণ করতে হয়। সোনালী সেবার রশিদটিও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হয়।

ফরম পূরণ করে ফেলেছেন যারা, তারা এখন রুটিনের অপেক্ষায় থাকুন — বিষয়ভিত্তিক রুটিন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সোনালী সেবার রশিদটি নিজের কাছে রাখুন, আর Final Candidate List-এ নিজের নাম আছে কি না, কলেজ থেকে যাচাই করে নিন।

সম্পূর্ণ তথ্য দেখতে ডানে-বামে স্ক্রোল করুন
ফি-এর ধরনপরিমাণ
তত্ত্বীয় (প্রতি পত্র)১২৫ টাকা
ব্যবহারিক (প্রতি পত্র)২৫ টাকা
কেন্দ্র ফি (জনপ্রতি)৪৫০ টাকা

কেন্দ্র ফি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হয়। তত্ত্বীয় বিষয়ের কেন্দ্র ফি থেকে কলেজ ১০% নিজের ব্যয়ের জন্য রেখে বাকি ৯০% কেন্দ্রকে দেয়।

সিলেবাসের নিয়ম: নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবেন, অনিয়মিত পরীক্ষার্থীরা ২০২৫ সালের পুনর্বিন্যস্ত সিলেবাসে। পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ২০২৬ থেকে। বিষয়ভিত্তিক রুটিন পরে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফল ডিসেম্বরের মধ্যেই আসার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো — তবে বিজ্ঞপ্তিতে ফলের নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি।

মনে রাখবেন: ফরম পূরণের সময় শেষ (৫–৯ নভেম্বর) আর ফি জমার শেষ তারিখ আজ, ১০ নভেম্বর। বিজ্ঞপ্তিতে বলা আছে, নির্ধারিত তারিখের পর কোনোভাবেই ফি ও কাগজপত্র নেওয়া হবে না।

এইচএসসি সম্পূরক পরীক্ষা ২০২৬

ফল আশানুরূপ না হলে কী করবেন

প্রথমে দেখুন কোন পথটা আপনার জন্য খোলা — সেটা নির্ভর করে কয়টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন আর পুনর্নিরীক্ষা করেছেন কি না, তার ওপর।

পুনর্নিরীক্ষার আবেদন করে থাকলে ফল আসবে ২৩ নভেম্বর ২০২৬। ফল জানা যাবে তিনভাবে — আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে SMS আসবে; নিজ বোর্ডের ওয়েবসাইটে পিডিএফ বিজ্ঞপ্তিতে পরিবর্তিত ফলের রোল নম্বর থাকবে; আর educationboardresults.gov.bd-তে আপনার হালনাগাদ ফল দেখা যাবে। আবেদনের শেষ সময় ছিল ৭ নভেম্বর, তবে শেষ দিনে সিস্টেমের সমস্যার কারণে তা ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। পুনর্মূল্যায়নের কাজ চলবে ১৩ থেকে ১৯ নভেম্বর, আর পরিবর্তিত নম্বর কম্পিউটার সেলে এন্ট্রি হবে ২১ থেকে ২৩ নভেম্বর।

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলে সম্পূরক পরীক্ষা আছে — ১ ডিসেম্বর থেকে। কিন্তু ফরম পূরণের সময় (৫–৯ নভেম্বর) শেষ। বিজ্ঞপ্তিতে বলা আছে, নির্ধারিত তারিখের পর ফি ও কাগজপত্র কোনোভাবেই নেওয়া হবে না।

তিন বিষয়ে অকৃতকার্য হয়ে পুনর্নিরীক্ষা করে থাকলে ২৩ নভেম্বরের ফলে এক বা দুই বিষয়ে পাস করলে সম্পূরক পরীক্ষার যোগ্য হবেন। কিন্তু ফরম পূরণের সময় ফল প্রকাশের আগেই শেষ হয়ে গেছে — এ বিষয়ে বোর্ড এখনো নতুন কোনো নির্দেশনা দেয়নি।

দুই বিষয়ের বেশি অকৃতকার্য হলে পরের বছর অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে আবার পরীক্ষা দিতে হয়। তখন শুধু ফেল করা বিষয়গুলোতে, অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়া যায়।

ভর্তি নিয়ে একটা ভালো খবর আছে। ৯ নভেম্বরের খবর অনুযায়ী, উপাচার্যরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে সম্পূরক পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন। একই সুযোগ পাবেন পুনর্নিরীক্ষায় উত্তীর্ণরাও। তবে বুয়েটে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজের বিজ্ঞপ্তিতে দেখে নিন।

পাস করেছেন কিন্তু জিপিএ আশানুরূপ হয়নি? এ ক্ষেত্রে মানোন্নয়ন পরীক্ষার কোনো বিজ্ঞপ্তি এখনো আসেনি। ভর্তির আবেদনের আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম জিপিএ শর্ত দেখে নিন — সেটা আমাদের ভর্তি যোগ্যতার পোস্টে আছে।

এইচএসসি রেজাল্ট ২০২৬ — ফল আশানুরূপ না হলে করণীয়

ফলের পর পরের ধাপ

ফল হাতে পেয়ে প্রথমেই দেখে নিন কোন কোন ভর্তি পরীক্ষায় আপনি আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে ১১ নভেম্বর। পাবলিক বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, মেডিকেল-ডেন্টাল, প্রকৌশল ও কৃষি গুচ্ছ — প্রতিটির আলাদা ন্যূনতম জিপিএ শর্ত থাকে।

কোন বিশ্ববিদ্যালয়ে কোন জিপিএ লাগবে, তা বিস্তারিত আছে আমাদের ভর্তি যোগ্যতার পোস্টে: পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৬-২৭: GST ২০টি, BUET, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শর্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে অনার্স প্রথম বর্ষে ভর্তি সাধারণত এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে মেধাতালিকা করে হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব শর্তে সারা বছর বিভিন্ন সেমিস্টারে ভর্তি নেয়।

আর ফল আশানুরূপ না হলে: এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলে সম্পূরক পরীক্ষা আছে (উপরে দেখুন)। তার বেশি বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সেসব বিষয়ে আবার পরীক্ষা দেওয়া যায় — এর জন্য কলেজের মাধ্যমে ফরম পূরণ করতে হয়। কারিগরি শিক্ষা, ডিপ্লোমা কোর্স বা দক্ষতাভিত্তিক প্রশিক্ষণও ভালো বিকল্প হতে পারে।

একটা পরীক্ষার ফল জীবনের সবকিছু ঠিক করে দেয় না। ফল যেমনই হোক, পরের ধাপটা ঠান্ডা মাথায় ঠিক করুন — পরিবার, শিক্ষক বা বন্ধুর সঙ্গে কথা বলুন।

আরও পড়ুন

প্রশ্নোত্তর

এইচএসসি রেজাল্ট ২০২৬ কবে প্রকাশ হয়েছে?

৩১ অক্টোবর ২০২৬, শনিবার, সকাল ১১টায়। ১১টি শিক্ষা বোর্ডের ফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছেন ৪০,০৮৪ জন।

SMS-এ ফল কীভাবে দেখব?

মেসেজে লিখুন HSC <স্পেস> বোর্ডের কোড <স্পেস> রোল <স্পেস> 2026, তারপর 16140 নম্বরে পাঠান। যেমন ঢাকা বোর্ডের জন্য: HSC DHA 123456 2026।

বোর্ড চ্যালেঞ্জের ফল কবে দেবে?

২৩ নভেম্বর ২০২৬। আবেদন চলেছে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত (শেষ দিনে সিস্টেমের সমস্যার কারণে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়) — সময় শেষ। ফল পাওয়া যাবে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।

সম্পূরক পরীক্ষায় কারা বসতে পারবে?

যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন (চতুর্থ বিষয় ছাড়া)। পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ২০২৬। ফরম পূরণ ৫–৯ নভেম্বর শেষ হয়েছে, ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।

আরও প্রশ্নোত্তর

বোর্ড চ্যালেঞ্জের ফল কীভাবে জানব?

২৩ নভেম্বর ২০২৬। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে SMS আসবে। নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পিডিএফ বিজ্ঞপ্তিতে পরিবর্তিত ফলের রোল নম্বর দেখা যাবে। educationboardresults.gov.bd-তেও হালনাগাদ ফল দেখতে পারবেন।

সম্পূরক পরীক্ষায় পাস করলে কি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব?

৯ নভেম্বরের খবর অনুযায়ী, উপাচার্যরা ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে সম্পূরক পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন। তবে বুয়েটে এই সুযোগ দেওয়া যাচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজের বিজ্ঞপ্তিতে দেখে নিন।

তিন বিষয়ে ফেল করে পুনর্নিরীক্ষা করেছি — সম্পূরক পরীক্ষা দিতে পারব?

২৩ নভেম্বরের পুনর্নিরীক্ষার ফলে এক বা দুই বিষয়ে পাস করলে সম্পূরক পরীক্ষার যোগ্য হবেন। কিন্তু ফরম পূরণের সময় (৫–৯ নভেম্বর) ফল প্রকাশের আগেই শেষ হয়ে গেছে। এ বিষয়ে বোর্ড এখনো নতুন কোনো নির্দেশনা দেয়নি।

একাডেমিক সূত্র ও উদ্ধৃতি (Citation)

অফিসিয়াল পাঠ্যক্রম ও রেফারেন্স নির্দেশিকা
পাঠ্যক্রম অনুমোদিত
মানদণ্ড ও কর্তৃপক্ষ: জাতীয় শিক্ষাক্রম (NCTB) ও জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) সিলেবাস কাঠামো
প্রকাশের তারিখ: November 11, 2026
সর্বশেষ হালনাগাদ: November 11, 2026
রিসোর্স আইডি: HTBD-16246
Omar Faruk. (2026). এইচএসসি রেজাল্ট ২০২৬: পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ ৪০,০৮৪ — ফল দেখার নিয়ম. HelpTrickBD Academic Portal. Retrieved from https://www.helptrickbd.com/hsc-result-2026/

সহপাঠী ও বন্ধুদের সাথে শেয়ার করুন

আপনার সহপাঠী ও বন্ধুদের প্রস্তুতিতে সহায়তা করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই গাইডটি কি আপনার প্রস্তুতিতে সহায়ক হয়েছে? শিক্ষার্থীদের মূল্যায়ন আমাদের নির্ভুল ও মানসম্মত হ্যান্ডনোট তৈরি করতে সহায়তা করে।

সবার আগে পরীক্ষার রুটিন ও স্পেশাল সাজেশন পেতে চান?

যুক্ত হোন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম স্টাডি চ্যানেলে।

লেখক ও গবেষক

Omar Faruk

ভেরিফাইড লেখক

শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক গবেষক, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিসিএস স্টাডি বিশ্লেষক। শিক্ষার্থীদের জন্য নির্ভুল, তথ্যবহুল ও সময়োপযোগী হ্যান্ডনোট প্রস্তুত করাই HelpTrickBD-এর মূল লক্ষ্য।

Leave a Comment or Question

Your email address will not be published.